শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

লেংগুড়া ব্রীজে ঝুঁকির মধ্যে হাজারো মানুষের যাতায়াত: প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে

হাবিব আহমদ গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া মাদ্রাসার পাশে অবস্থিত একমাত্র ব্রীজটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এই ব্রীজ দিয়েই লেংগুড়া গ্রামের এক-তৃতীয়াংশ মানুষ প্রতিদিন যাতায়াত করেন। দীর্ঘ ৮-১০ বছর ধরে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও ব্রীজটির সংস্কার কাজ শুরু হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রীজটির মূল কাঠামো ভেঙে পড়ে থাকায় গ্রামবাসী নিজ উদ্যোগে বাঁশ ও কাঠ দিয়ে ব্রীজটিকে টিকিয়ে রেখেছেন। প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে স্কুল-মাদ্রাসাগামী কোমলমতি শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রীজ দিয়ে পারাপার হন।
গ্রামবাসী জানান, বিভিন্ন সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ব্রীজটি পরিদর্শন করেছেন এবং নিজেরাও বিস্ময় প্রকাশ করেছেন—এত দুর্বল কাঠামোর উপর দিয়ে মানুষ কীভাবে যাতায়াত করছে! কিন্তু ঝুঁকিপূর্ণ ব্রীজের কোনো সতর্কতা বোর্ড এখনো পর্যন্ত স্থাপন করা হয়নি, যা প্রশাসনের উদাসীনতাকেই প্রকাশ করে।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“প্রতিদিন সন্তানদের বুক ধড়ফড় করে স্কুলে পাঠাই। ব্রীজ পার হওয়ার সময় মনে হয় না জানি কখন ভেঙে পড়ে কোনো দুর্ঘটনা ঘটে যায়।”
স্থানীয়দের দাবি, এই ব্রীজটি সংস্কারের আগে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় প্রশাসন এড়াতে পারবে না। এলাকাবাসী দ্রুত একটি স্থায়ী কংক্রিট ব্রীজ নির্মাণের দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, এলাকার মানুষের আশঙ্কা—“কোনো স্কুল বা মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী প্রাণ হারানোর পরই যদি উদ্যোগ নেওয়া হয়, তবে তা হবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews