সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

বাহুবলে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার।

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

মীর দুলাল।

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রশিদপুর চা-বাগান এলাকার
রমেশ সবর (৩৬), রামচরণ দাস (৫৩), সুভাশ ভৌমিক (৩৫), রিয়াজ মিয়া (২৩), আকাশ শাওতাল (২১), তাপস কুর্মী (২৮)।

থানা সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রশিদপুর চা বাগানের কালী মন্দির সংলগ্ন রশিদপুর বাজার থেকে শাহানগর গ্রামের রাস্তার পাশে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১,০৮৫ টাকা জব্দ করে পুলিশ।

স্হানীয় সূত্রে জানা যায়, রমেশ সবর নামে এক ব্যক্তির নেতৃত্বে প্রতিদিন সন্ধ্যা নামলেই ওই এলাকায় জুয়ার আসর বসে। গভীর রাতে তারা বাড়ি ঘরে চুরি-ডাকাতিতে লিপ্ত হয়।

বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে  জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান চলমান থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews