1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার মাইজভাণ্ডারী একাডেমির অন্তধর্মীয় সম্প্রীতি শীর্ষক সংলাপ হবিগঞ্জে সোনারতরী হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার। খাদ্যবান্ধবের চাউল প্রচারে সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর অভিযানে আটক। গ্রাম ও সমাজ রক্ষায় আপসহীন থাকব সংবর্ধনায় গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক। গোপালগঞ্জে অবৈধভাবে জ্বালানি তেল রাখার অপরাধে ৯ হাজার টাকা জরিমানা। সম্মান ও ভালোবাসায় বিদায় নিলেন পাইকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

সিলেট জেলা বিশেষ প্রতিনিধি || মোঃ আশরাফ উদ্দীন ||

সিলেটর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সংগঠনের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এইচ শাহীনের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, নির্বাহী সম্পাদক দৈনিক হলি সিলেট ও এটিএন বাংলা ইউকে-এর প্রতিনিধি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
হাজী সিকন্দর আলী, উপদেষ্টা সিলেট জেলা বিএনপি;
হাজী আব্দুল মান্নান, সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি;
হাজী আবুল বশর, সহসভাপতি উপজেলা বিএনপি;
বশির আহমদ, ভারপ্রাপ্ত সভাপতি ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি রপ্তানিকারক গ্রুপ;
আহমদ শাহনেওয়াজ লিটন, বিএনপি নেতা;
এএফএম শাহিদুল ইসলাম, ব্যবস্থাপক (এসপিও), বাংলাদেশ কৃষি ব্যাংক কোম্পানীগঞ্জ শাখা;
কামরুল হাসান জুলহাস, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি (এসইউজে);
সৈয়দ আকরাম আল সাদ্দাম, সাধারণ সম্পাদক (এসইউজে);
সাজ্জাদ আহমেদ সাজু, অর্থ সম্পাদক (এসইউজি) সিলেট;
রাশেদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক দৈনিক মর্নিং পোস্ট;
আবুল খায়ের, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটি;
রিপন আহমদ, সভাপতি সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা;
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান এবং সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান।

অনুষ্ঠানের বিশেষ পর্বে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার এতিমখানার ১০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ হাদিয়া দেওয়া হয়।
হাদিয়া প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন — উসমান গনি, সজীব আহমেদ, আব্দুল্লাহ, ত্বাহা হুসাইন, আবু বক্কর, জুবায়ের আহমেদ, শরীফ আহমেদ, আখলাকুর রহমান, নূর মোহাম্মদ ও আবু বক্কর সিদ্দিক।

অনুষ্ঠান শেষে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দ ও সদস্যদের মাঝে স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট