শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

নাবিল গ্রুপের মুরগির বর্জ্যে তানোরে ভয়াবহ পরিবেশ দূষণ

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

মো: রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট এলাকার নাবিল গ্রুপের মালিকানাধীন নাবা ফার্ম থেকে উৎপন্ন মুরগির বর্জ্য (লিটার বা বিষ্ঠা) নিয়মিতভাবে গভীর রাতে ফেলে দেওয়া হচ্ছে তানোর উপজেলার মাড়িয়া জোকারপাড়া গ্রামের পুকুর ও রাস্তার ধারে। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে মারাত্মক দুর্গন্ধ, দূষিত হচ্ছে পানি, মারা যাচ্ছে মাছ, এমনকি বন্ধ হয়ে গেছে চাষাবাদ—এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন রাত ১২টা থেকে ৩টার মধ্যে কোম্পানির নিজস্ব ড্রাম ট্রাক দিয়ে বর্জ্য ফেলে চলে যান নাবিল গ্রুপের কর্মচারীরা। এর ফলে দুর্গন্ধে এলাকায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

মাড়িয়া জোকারপাড়া গ্রামের কয়েকজন কৃষক বলেন, “আমরা আগে এই পুকুরের পানি সেচ, রান্না ও গৃহস্থালির কাজে ব্যবহার করতাম। কিন্তু এখন পানিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মাছ মরছে, জমিতে ফসল ফলছে না।”

এই বিষয়ে ২ নম্বর বাধাইড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আসগার আলী রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, কোম্পানির বর্জ্যবাহী ট্রাক আটকালে নাবিল গ্রুপের লোকজন স্থানীয়দের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

এর আগেও, গত জুলাই মাসের ৮ ও ৯ তারিখে স্থানীয়রা তানোর উপজেলার ব্রুরুজ এলাকায় দুটি বর্জ্যবাহী ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। কিন্তু তানোর থানার তৎকালীন অফিসার ইনচার্জ চালকদের কাছ থেকে “আর বর্জ্য ফেলবে না” মুচলেকা নিয়ে ট্রাকগুলো ছেড়ে দেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews