1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারের ইশতেহার বাস্তবায়নে হবিগঞ্জ তথ্য অফিসের ব্রিফি গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন নিয়ে থানায় অভিযোগ, মুখোমুখি দুই পক্ষ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং। নরসিংদীর শিবপুরে শিক্ষার মান বাড়াতে হবে নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। কোটালীপাড়ায় ১৪ তম কবি সুকান্ত মেলা উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট,চরম জনদুর্ভোগ। রাজবাড়ীতে খাল খনন পরিদর্শন,বৃক্ষরোপণ,অনুষ্ঠানে জেলা প্রশাসক। র‍্যাবের তিন সদস্যদের ওপর হামলার ঘটনায় নারীসহ ৫জন আটক কোটালীপাড়ায় ০৩ দিন দিনব্যাপী সুকান্ত মেলার আয়োজন।  আজমিরীগঞ্জে স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভায় হাম-রুবেলা টিকাদান শতভাগ নিশ্চিত করার নির্দেশ।

মমতাকে উপহার পাঠালেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩৯৫ বার পড়া হয়েছে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর এই উপহার সামগ্রী ভারতে পাঠানো হয়। এদিন সন্ধ্যায় কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনের উপ হাইকমিশনার তৌফিক হাসান উপহারটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কার্যালয় ‘নবান্ন’তে গিয়ে তার হাতে পৌঁছে দেন।

বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রুবেল গণমাধ্যমকে জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাঠানো উপহার সামগ্রী দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে নিয়ে তিনি ওপারে পেট্রাপোল চেকপোস্টে পৌঁছে দেন।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিফ প্রটোকল অফিসার আতাউর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বেনাপোলে পাঠানো হয়। সেটি গ্রহণের জন্য পেট্রাপোলে আগে থেকেই অবস্থান করছিলেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিবের সহকারী আলম হোসেন।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনের ডেপুটি কমিশনার বিএম জামাল হোসেন (পলিটিক্যাল) স্থানীয় সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো উপহার সামগ্রী সন্ধ্যায় কলকাতা পৌঁছানোর পর সেটি মুখ্যমন্ত্রীর দফতরে পৌঁছে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট