মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দৈনিক খবরের কন্ঠ পত্রিকায় সেলিম রেজা কে বিশেষ প্রতিনিধি নিয়োগ প্রদান! গোপালগঞ্জে জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষের বিষয়ক সভা অনুষ্ঠিত কোটালীপাড়া উপজেলায় এসএম জিলানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত আজমিরীগঞ্জে চরম বিদ্যুৎ সংকট দিনে মাত্র ২ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায়,জনজীবন বিপর্যস্ত কোটালীপাড়ায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত বাহুবলে যোগদানের একদিনের পরে বিতর্কিত ওসি আলী আশরাফ প্রত্যাহার। গোপালগঞ্জে বিচারকের বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের মহাসমাবেশ অনুষ্ঠিত মুকসুদপুরে রিয়ান মোল্লা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় পূবালী ব্যাংক শাখায় ক্যাশলেস বাংলাদেশ সভা অনুষ্ঠিত
Title :

নারীর ক্ষমতায়নসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে আছে: ভারতীয় হাই কমিশনার

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪০৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছে। সংসদ ভবনে আজ সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

স্পিকার নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ।

এসময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ভারত শুধুমাত্র বাংলাদেশের নিকটতম প্রতিবেশীই নয়, বিশ্বস্ত বন্ধুও বটে। নবনিযুক্ত হাইকমিশনার দায়িত্ব পালনকালে দু’দেশের সম্পর্কোন্নয়নে সর্বাত্মক প্রয়াস চালাবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার।

জবাবে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে যথেষ্ঠ গুরুত্ব দেয়। এসময় তিনি ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, সাক্ষাতকালে তারা দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে সিপিএ ও আইপিইউ’র মত আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সংসদ সদস্যদের পারস্পরিক সফর ও ভারতের লোকসভায় কর্মকর্তাদের প্রশিক্ষণ উভয় দেশের সংসদীয় গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করবে।

এসময় ভারতীয় হাইকমিশনারকে তার দায়িত্ব পালনকালে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews