বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে অবৈধভাবে পাহাড় কাটায় শাহ জহুরুল কে ১ লাখ টাকা জরিমানা। বাহুবলে নাবালিকা মেয়ে অপহরণের প্রধান আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার। আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে হবিগঞ্জ পৌর শাখার ২নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি। গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছেন পুলিশ। মাদারীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার মাদক পাচারকারী লাখাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রুপম গোপ গ্রেফতার। পানছড়িতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপু‌রে নকল বি‌ড়ির কারখানার এন এস আই এর সন্ধান মূল হোতা নেপাল দত্ত আটক। বেলুন উড়িয়ে লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের  উদ্বোধন ।
Title :

জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ১১৩০ বার পড়া হয়েছে

জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যেকোনো ঘটনার পেছনে কোনো না কোনো মোটিভ থাকে। শুধু বিপথগামী সেনাসদস্য নয়, এর পেছনে আরো বড় একটি ষড়যন্ত্র ছিল।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘জাতীয় চার নেতা হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের মুখোশ উন্মোচন করা হবে। এ ঘটনায় যারা জড়িত তাদের দেশে ফেরত আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ আন্তরিক।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে এ এইচ এম এহছানুজ্জামান, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল ইসলাম, শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি উপস্থিত ছিলেন। তাঁরা জাতীয় চার নেতা হত্যার ঘটনা তদন্তে আলাদা কমিশন গঠনের দাবি জানান।

এ ছাড়া এ ঘটনার সঙ্গে বিধি লঙ্ঘনসহ কারা অধিদপ্তরের কী ধরনের ভূমিকা ছিল, সেটি তদন্ত করারও দাবি জানান। সেখানে আরো উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম, কারা অধিদপ্তরের মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews