সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

অভিনব জালিয়াতি এটিএম বুথে গেলে মুহূর্তেই সব টাকা গায়েব!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৮১৫ বার পড়া হয়েছে

ব্যাংকের এটিএম বুথে নতুন এক জালিয়াতির আশ্রয় নিচ্ছে প্রতারকরা। ভারতে এরই মধ্যে এই জালিয়াতি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে বেশ কয়েকটি চক্র।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এটিএম মেশিনে খুব সহজেই জালিয়াতি করা হচ্ছে। এমন এক ঘটনায় গেল সপ্তাহে দিল্লিতে তিনজনকে আটক করে পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এটিএম মেশিনের কার্ড রিডার নষ্ট করে চলছিল জালিয়াতি। প্রতিবেদনে বলা হয়, প্রতারক চক্র এটিএম মেশিনের আশপাশেই থাকে। যখন এটিএম ফাঁকা থাকে, তখন এর কার্ড রিডার বের করে নিয়ে যায় তারা। এরপর কোনো ব্যক্তি তাতে কার্ড দিলে তা আটকে যায়। এরপর প্রতারক চক্রের সদস্যরা গিয়ে সহযোগিতা করার কথা বলে। ওই সময় এটিএমের পাসওয়ার্ড দেয়ার পরও কাজ না করলে বলা হয় সমস্যা ব্যাংকে জানানোর কথা। পরে টাকা তুলতে আসা ব্যক্তি চলে গেলে চক্রের সদস্যরা এসে সেই কার্ড নিয়ে সব টাকা তুলে নিয়ে যায়।

হয়রানি এড়াতে কী করবেন

কার্ড ব্যবহার করার আগে এটিএম বুথ ভালোভাবে পরীক্ষা করুন। কোনো সমস্যা থাকলে সেখান থেকে টাকা তুলবেন না। পাসওয়ার্ড দেয়ার সময় কেউ যেন দেখতে না পায়, তা নিশ্চিত করতে হবে। এছাড়া ব্যাংকের ভেতরে থাকা বুথ ব্যবহার করা ভালো। কোনো কারণে বাইরে থাকা বুথ ব্যবহার করতে হলে, যেখানে সিসি ক্যামেরা রয়েছে সেখান থেকে টাকা তুলুন। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে মোবাইল ফোনে এসএমএস অ্যালার্ট চালু রাখা গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews