মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

লিটনের মৃত্যুদন্ডের রায় বাতিল করে মুক্তির দাবিতে জাফলংয়ে মানববন্ধন!

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

আবুল কালাম (আজাদ) সিলেট বিভাগীয় প্রতিনিধি:।

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আন্নু মালিক লিটনের মৃত্যুদন্ডের রায় বাতিল ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
শুক্রবার দুপুরে জাফলংয়ের মামার বাজার পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিক ভাবে সাজানো নাটকীয় মামলায় ফরমায়েশি মৃত্যুদণ্ডের রায় বাতিল এবং নিঃশর্ত মুক্তির দাবি করে বক্তারা আরও বলেন, একাধিক রাজনৈতিক ও  প্রতিহিংসায় লিটনকে সাজানো মামলায় হিরোইনসহ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

পরবর্তীতে আদালত লিটনকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদন্ডের রায় দেয়। মানববন্ধনে বক্তারা আওয়ামী লীগের সাজানো ও নাটকীয় মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত লিটনের মৃত্যুদন্ডের রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি দিতে অন্তর্বর্তীকালীন সরকার ও বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করে।

সুত্রে জানা যায়, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে আন্নু মালিক লিটন (লম্বা লিটন) কে ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি হিরোইনসহ লিটনসহ আরও দুই জনকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।
ওই মামলায় বিজ্ঞ আদালত ২০২৩ সালের ৫ই অক্টোবর আন্নু মালিক লিটনকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

বিশিষ্ট মুরব্বি আব্দুল হাফিজ মিয়ার সভাপতিত্বে ও কাওসার আহমেদ’র সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন, যুবদল নেতা মিজানুর রহমান হেলোয়ার। এ সময় বক্তব্য দেন, আন্নু মালিক লিটনের মা মিনা বেগম, সিলেট জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, পূর্ব জাফলং বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখ্ত, উপজেলা বিএনপি নেতা মজির উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা রাদেক আহমদসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews