শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। লালমাইয়ে  বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরের খুনি শাকিলের সুরির আঘাতে পিতা বাসেদ খুন। গোপালগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের – ৫২৫২ তম আবির্ভাব দিবস পালিত। কোটালীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার। কোম্পানীগঞ্জে ১৬০ যুবকের ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ প্রশিক্ষণ। গোপালগঞ্জে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু। চুনারুঘাটে অবৈধ ৭ করাতকল সিলগালা।
Title :

লালমনিরহাটের  বিদায়ী মেয়র পৌরবাসীর উদ্দেশ্যে যা বললেন!

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৪১৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

সারাদেশে ৩২৩টি পৌর মেয়রকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারী করে বর্তমান সরকার বিগত ১৮ আগস্ট। এরপ্রেক্ষিতে যা বললেন বিদায়ী মেয়র রেজাউল করিম স্বপন..
” প্রিয় পৌরবাসী, আসসালামু আলাইকুম / আদাব। আপনারা নিশ্চয়ই অবগত আছেন সরকারি সিদ্ধান্তে গত ১৮ আগষ্ট ২০২৪ বাংলাদেশের সকল পৌরসভার মেয়র গণের পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
“মহান আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী”
প্রথমেই লালমনিরহাট পৌরবাসীকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, গত সাড়ে তিন বছরের মেয়াদকালে আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আপনারা আমাকে পৌরসভার দায়িত্ব দেওয়ার পর থেকে আমি পৌরসভাকে একটি কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করেছি……জানিনা কতটুকু সেবা আপনাদের দোরগোড়ায় পৌছে দিতে পেরেছি, তবে আমাদের আন্তরিকতার কোনো কমতি ছিল না। হয়তো পৌরবাসীকে দেয়া সকল প্রতিশ্রুতি আমি পালন করতে পারিনি… সেই ব্যর্থতা আমার!!
আল্লাহর রহমতে আমি সকলের সহযোগিতায় লালমনিরহাট পৌরসভার উন্নয়নের জন্য যে কাজগুলি অনুমোদন করেছি সেগুলো আগামী এক বছরের মধ্যে লালমনিরহাট বাসীর দৃষ্টিগোচর হবে ইনশাআল্লাহ । আমরা ইতিমধ্যে গত তিন মাসে পৌর ভবন সহ প্রায় ৪০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার করেছি এবং ১০ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এই সাড়ে তিন বছরের সময়ের মধ্যে আমার পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি, সকল সফলতা তাদের। আমি ও আমার পরিবার সবসময় পৌরবাসীর পাশে ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।
আপনারা সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।।
আমার এই সময় কালে কেউ যদি আমার কোন কাজে বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ হাফেজ।”

উল্লেখ্য যে, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে নৌকা মার্কার প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করেছিলেন। মেয়র থাকাকালীন দলমত নির্বিশেষে সকল নাগরিকদের পাশে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews