1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ মোহনগঞ্জে পুলিশের ধাওয়ায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা ফেলে পালাল চোর। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র রাধাগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বহিষ্কার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ,ঝুঁকি নিয়ে চলাচল২০গ্রামের মানুষ। পাংশায় আদালতের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ। গোয়াইনঘাট সদর ইউনিয়নের ওলির খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ গোপালগঞ্জে কুশলা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ঝিনাইদহে বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়াল দুই পক্ষ গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন। মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কোটালীপাড়ার রতি কান্ত নিহত।

নরসিংদীতে মাইক্রোবাস কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত আহত ৪!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

 

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীতে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানে মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরও ৪ মাইক্রোবাস যাত্রী। ৩১ আগস্ট শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক নরসিংদীর সদর উপজেলার দগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা। তারা সকলেই ঢাকার মিরপুর বোনের বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফিরছিলেন।
নিহতরা হলেন- কামরুন নাহার (৩৫), তানজিনা (২৪), ছাবিহা (১৪) ও সাজিত (১২)। তাদের সকলের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।নিহতের স্বজনরা জানায়, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ স্ব-পরিবারে স্ত্রী তানজিনার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যায়। বেড়ানো শেষে নরসিংদীর বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যান এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। আহত হয আরও ৪ জন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামরুন নাহার, তানজিনা, ছাবিহা ও সাজিত এই ৪ জনকে মৃত ঘোষণা করেন।  বাকীদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাকিব আসকারী জানান, সড়ক দুর্ঘটনায় আহত ৮ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে ৪ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ সম্পন্ন করেছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণের ব্যাপারে হাসপাতাল এবং পুলিশ প্রশাসন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট