সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন এর ছেলে আল রাফি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার!

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর শেখেরচরের বিশিষ্ট ব্যবসায়ী আল আমিন রহমানের ছেলে আল রাফি ও তার বন্ধু রাইয়ানুর রহমান বিদেশি পিস্তলসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এসময় তাদের নিকট থেকে জব্দ করা হয়েছে মার্সিটিজ ব্রান্ডের একটি বিলাসবহুল প্রাইভেটকার।১৩/৯/২৪ ইং শুক্রবার প্রকাশ্যে এলে নরসিংদী জেলা ব্যাপি ব্যাপক সমালোচনার জড় উঠে। গত মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন-ছনপাড়া সড়কের কাঞ্চন চান টেক্সটাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক আল রাফি রহমান (১৮) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে এ লেভেলের ছাত্র। আরেক আটক রাইয়ানুর রহমান শ্রেষ্ট (১৯) ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই -এর পরিচালক ও রাজধানীর গেন্ডারিয়ার ডীননাথ এলাকার রকিবুল আলমের ছেলে। তিনি অস্ট্রেলিয়ায় একটি কলেজে লেখাপড়া করেন।গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস নরসিংদী থেকে শিক্ষার্থীদের নিয়ে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় অবস্থিত গ্রিন ইউনিভার্সিটির উদ্দেশে রওনা হয়। কাঞ্চন-ছনপাড়া সড়কের গুতুলিয়া পৌঁছালে বাসটির পিছন থেকে একটি প্রাইভেটকার ওভারটেক করতে সাইড দেবার জন্য হর্ন বাজায়। কিন্তু সড়কটি সরু থাকার কারণে বাসটি সাইট দিতে না পারায় প্রাইভেটকারে থাকা লোকজন পিছন থেকে গালাগালি শুরু করে। একটু সামনে এসে প্রাইভেটকারটিকে সাইড দিলে সেটি বাসের সামনে এসে দাঁড়ায় এবং প্রাইভেটকারে থাকা একজন বাসের চালককের দিকে পিস্তল তাক করে গালাগালি শুরু করে। বিষয়টি বাসে থাকা গ্রিন ইউনিভার্সিটির ছাত্ররা দেখতে পেয়ে বাসের ড্রাইভারকে দ্রত গতিতে বাস চালাতে বলে।
প্রাইভেটকারটি সড়কের কাঞ্চন চান টেক্সটাইল পৌঁছালে বাসে থাকা ৪০/৪২ জন শিক্ষার্থী প্রাইভেটকারে থাকা দুই জনকে আটক করে। শিক্ষার্থীরা তল্লাশি চালিয়ে প্রাইভেটারের ভেতরে বসার সিটের ওপর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে। পরে শিক্ষার্থীরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি রূপগঞ্জ থানা পুলিশকে জানালে রূপগঞ্জ থানা পুলিশ গ্রিন ইউনিভার্সিটিতে আসে। পরে শিক্ষার্থীরা উদ্ধার হওয়া পিস্তলসহ ওই দুই এবং বিলাসবহুল প্রাইভেটকারটি পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, অস্ত্র উদ্ধার ও দুই জন আটকের খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং আটকদের গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বর্তমানে তারা জেল হাজতে আটক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews