সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

হবিগঞ্জে হত্যা মামলায় সাবেক মেয়র আতাউর রহমান  সেলিম কারাগারে!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদন!

হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মোস্তাক আহমেদ হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ফখরুল ইসলামের আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানী ধানমন্ডি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-২ ও র‌্যাব-৯ এর যৌথ আভিযানিক দল।

পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, গত ২ আগস্ট বিকেলে হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুড়পাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টানা তিন ঘণ্টা সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান মোস্তাক আহমেদ।

এ ঘটনায় ২০ আগস্ট শহরতলীর উমেদনগর গ্রামের বাসিন্দা মামুন মিয়া বাদী হয়ে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি আবু জাহিরসহ ১১১ জনের নামে একটি হত্যা মামলা করেন।

মোস্তাক হত্যা মামলা ছাড়াও হবিগঞ্জ শহরে রিপন শীল হত্যা মামলারও আসামি সাবেক পৌর মেয়র সেলিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews