বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত। গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ।
Title :

পাইকগাছার জিরবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধ ।
খুলনার পাইকগাছায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অসুস্থ প্রধান শিক্ষকসহ দু-জন শিক্ষক দিয়ে চলছে তার শিক্ষা কার্যক্রম। ৩৪ বছর ধরে কোন মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত মুসলিম শিক্ষার্থীরা।
উপজেলার দেলুটি ইউনিয়ের ১১৮নং উত্তর জিরবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা  মাত্র ৩৪ জন এবং প্রাক শিক্ষার্থী  ১৪ জন। প্রতিষ্ঠাকাল থেকে শিক্ষক সংখ্যা ৩ জন। বর্তমানে প্রধান শিক্ষক অসুস্থ। একজন শিক্ষক পিটিআই প্রশিক্ষণে থাকায়  দীর্ঘদিন যাবৎ মাত্র ১ জন শিক্ষিকা দিয়ে চলছে পাঠ দান কার্যক্রম। এদিকে প্রতিষ্ঠাকাল থেকে কোন মুসলিম শিক্ষক না থাকায় ইসলাম ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত মুসলিম ছাত্র/ছাত্রীরা। তবে সহকারী শিক্ষিকা নমিতা রাণী মন্ডল ইসলাম ধর্ম বিষয়ে পাঠ দান দিয়ে আসছেন বলে জানান। ১ টি ক্লাসে ১ টি বিষয়ে পাঠ দানের সময় ৩০ মিনিট। সকাল ৯ টা থেকে দুপুর সাড়ে ৩ টা পর্যন্ত একজন শিক্ষিকা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৩০ টি বিষয়ে পাঠ দান করছেন বলে জানান। সরজমিনে জানা যায় ৫-১০ মিনিটও একটা ক্লাস নেয়া হয়না।
অভিভাবক কুন্টলিকা দাস বলেন, এভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারেনা।
প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল বলেন, আমি খুব অসুস্থ তারপরও নিজেও মাঝে মাঝে ক্লাস নিয়ে আসছি। শিক্ষক স্বল্পতার কারণে ছাত্র /ছাত্রীর সংখ্যা কম।
উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রজ্ঞন সাহ বলেন, শিক্ষক বদলীর বিষয়টি অনলাইনে আবেদন করতে হয়। এ পর্যন্ত কেউ আবেদন করেনি। তাছাড়া শিক্ষক সংকট রয়েছে। আগামীতে শিক্ষক পাইলে দেয়া হবে।প্রেরক ঃ
মোঃ শফিয়ার রহমান
উপজেলা প্রতিনিধি
পাইকগাছা খুলনা
০১৭১২-৩৩৩১৯৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews