সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা গ্রেফতার!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী  (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জ উপজেলাস্থ তালশহর ইউনিয়নের চেয়ারম্যান সোলাইমান সেকান্দরকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ২৬/৯/২৪ ইং  রোজ বৃহস্পতিবার দুপুরে ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে থেকে আশুগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটকের সময় সোলাইমান পুলিশের সঙ্গে অসজৌন্যমূলক আচরণ করেছে বলে পুলিশের অভিযোগ।
তিনি তালশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তালশহর গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলাম কর্তৃক আন্দোলনের সময় মাদরাসা শিক্ষার্থী হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা রয়েছে। এছাড়া গত ৪ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে আশুগঞ্জ থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আশুগঞ্জ ও সদর থানায় হত্যা ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সহ-সম্পাদক ও সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের বাসিন্দা বাসাররফ হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগের তিনটি মামলা দায়ের করা হয়েছে।

তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews