মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

পাইকগাছায় ঘুর্নিঝড় ডানার প্রভাবে বৃষ্টিপাতের কষ্টে সহিল উদ্দিন! 

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : -‌
খুলনার পাইকগাছায় ঘুর্নিঝড় ডানার প্রভাবে ও অতি বৃষ্টিপাতের ফলে অসহায় দীনমজুর সহিল উদ্দিনের একমাত্র থাকার ঘরটি ভেঙ্গে গেছে। এখন তিনি নিঃস্ব হয়ে পড়েছে। উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের গ্রাম পুলিশ ইছার উদ্দিনের ছেলে অসহায় সহিল উদ্দিন। পেশায় তিনি একজন দিনমজুর। পরের জমিতে কাজ করে চলে তার পরিবারের সংসার। স্ত্রী সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা তার একমাত্র আয়ের উপর নির্ভরশীল। সবসময়  অতি কষ্টে দুঃখে কাটে তার জীবন।এমতাবস্থায় ঘুর্নিঝড় ডানার প্রভাবে ও ভারী বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার রাতে তার বসবাসের একমাত্র ঘরটি ভেঙে পড়ে যায়। আর বসবাসের একমাত্র ঘরটি ভেঙে পড়ে যাওয়ায় বর্তমানে পরিবারেরর অন্যান্য সদস্যেদের নিয়ে কাটছে তার মানবেতর জীবন যাপন।
এ বিষয়ে জানতে চাইলে সহিল উদ্দিন বলেন, একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে রাস্তায় বসবাস করার মতো উপক্রম হয়েছে। এখন আমি কি করবো ভেবে পাচ্ছিনা। নতুন করে ঘর বাঁধবো কিন্তু অর্থ পাব কোথায়। এখন একমাত্র ভরসা আল্লাহর উপর। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে স্থানীয় আব্দুল্লাহ মোড়ল বলেন, গরীব অসহায় দিনমজুর সহিল উদ্দিনের একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় সে অসহায় হয়ে পড়েছে। অন্যের সাহায্য ছাড়া অসহায় এই পরিবারের পক্ষে একটি ঘর তৈরি করা খুবই অসম্ভব হয়ে পড়েছে।
গদাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, আমি শুনেছি। সরকারি বরাদ্দ আসলে তাকে সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews