বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

রামপালে প্রসিকিটর গাজী তামিমকে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংবর্ধনা 

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিটর গাজী মোনাওয়ার হুসাইন তামিমকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ঐতিহ্যবাহী ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদরাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ সংবর্ধনা প্রদান করেন।
শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৪ টায় ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদরাসা চত্তরে মাদরাসা অধ্যক্ষ মাওলানা শরীফ মো. আ. কাদিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রসিকিটর (ডেপুটি এ্যাটর্নী জেনারেল) গাজী মোনাওয়ার হুসাইন তামিম তার পিতা শহীদ গাজী আবু বকার সিদ্দিকের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, প্রয়াত গাজী আবু বকার সিদ্দিক ছিলেন, আপামর গণমানুষের নেতা। তিনি তার সারাজীবন বাগেরহাটের মানুষের সেবা করে গেছেন। তার ধর্মীয় জ্ঞানের পথ ধরে শত শত মানুষ বাইয়্যত হয়েছেন। এ এলাকার মাটি ও মানুষের সাথে মিশে গিয়ে জীবনের শেষদিন পর্যন্ত দ্বীন ইসলামের দাওয়াত দিয়ে গেছেন। তার নীতি ও আদর্শ অনুসরণ করে আমরা আমাদের লক্ষে পৌঁছাতে সক্ষম হয়েছি। আজ ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদরাসার ছাত্র হতে পেরে আমি গর্ববোধ করছি। আগামীতে এ মাদরাসার উন্নয়নে আমি কাজ করে যাবো। তিনি সকলের কাছে দোয়া কামনা করে আরো বলেন, বর্তমান সরকারের অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো। এ জন্য সকলের মহাযোগীতা কামনা করেন।
মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী ও স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. মুনাওয়ার রনির সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস, এ আনোয়ারুল কুদ্দুস, রামপাল থানার অফিসার ইন-চার্জ মো. সেলিম রেজা, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রাক্তন ছাত্র সরদার মহিদু্ল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews