মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ!

  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা প্রতিনিধি!
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন,শিক্ষাবৃত্তি, স্কুল ব্যাগ, ক্রীড়া সামগ্রী, আশ্রয়ন প্রকল্পের ঘর ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়ামিন সুলতানার সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের পরিচালনায় এ উপকরণ বিতরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি হিসাবে ১ম – ৫ম শ্রেনী ২৫০০ টাকা করে ৬০ জন, ৬ষ্ঠ- ১০ম শ্রেনী ৬০০০ টাকা করে ৩২ জন ও একাদশ – দ্বাদশ শ্রেনী ৯৫০০ টাকা করে ২১ জন। মোট ১১৩ জন শিক্ষার্থীর মাঝে সর্বমোট ৫,৪১,৫০০ টাকা উপবৃত্তি প্রদান, ৩০ জন শিক্ষার্থীকে শীত বস্ত্র, ২০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ, ১৫ জন শিক্ষার্থীকে ১৫ টি বাইসাইকেল, খেলোয়াড়দের মাঝে ১০ টি ফুটবল, ৫ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠির মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ৯ জনকে আশ্রয়ন প্রকল্পের ঘর বিতরণ করা হয়।

এছাড়াও উপজেলা চত্বরে শহীদ মিনার ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম,গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রবিউল কবির মনু,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা সমবায় অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews