বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

মোংলায় জলবায়ু অর্থায়ন শতভাগ নবায়নযোগ্যের দাবি! 

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

জলবায়ু অর্থায়ন হতে হবে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে। জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করো। যুদ্ধের খরচ কমাও, জলবায়ু অর্থায়ন বাড়াও। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করো। ঋণ নয় আমরা ক্ষতিপূরণ চাই। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। ১৫ নভেম্বর শুক্রবার সকালে মোংলার মিঠাখালী বাজারে জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদের অংশ হিসেবে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, এশিয়ান পিপল্স মুভমেন্ট অন ডেবট এন্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), পশুর রিভার ওয়াটারকিপার এবং সুন্দরবন রক্ষায় আমরা’র আয়োজনে এ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১০টায় প্রতিবাদী সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা ) এর গীতিকার মোল্লা আল মামুন, পরিবেশকর্মী সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, মেহেদী হাসান বাবু প্রমূখ। প্রতিবাদী সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে পরিবেশ  বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ফলে প্রাণ-প্রকৃতি এবং জীবন-জীবীকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। টেকসই ভবিষ্যত ্ও অর্থনীতির জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে দিতে হবে। সভাপতির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন জলবায়ু তহবিলে অর্থ প্রদান, যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং ন্যায্য সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর চাই। জীবাশ্ম জ্বালানি পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলছে যা জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। তাই আমরা সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের জোর দাবি জানাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews