মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

রামপালের মানিকনগরে কামালের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন  

  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

রামপালে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে কামাল শেখ নামের এক ব্যাক্তির বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বুধবার (২০ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার মানিকনগর গ্রামের সরকারি রাস্তার উপরে এ মানববন্ধন করেন ভুক্তভোগী।

মানববন্ধনে ভুক্তভোগী সেলিম ও রঞ্জিনা বেগমসহ অন্যরা জানান, মৃত দাউদ শেখের ছেলে কামাল শেখ বিগত সময়ে আওয়ামীলীগের ছত্রছায়ায় থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার বিরুদ্ধে ভূমি দস্যু, মাদক কারবারী, নিরিহ মানুষের উপর অত্যাচারসহ বিভিন্ন অভিযোগ করেন। তারা আরো জানান, বাগেরহাট জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক ও বাশতলী ইউনিয়ন পরিষদের বরখাস্ত হওয়া শেখ তন্ময়ের ক্যাডার ভিপি সোহেল কে নিমন্ত্রণ করে খাসি খাইয়ে জানান দিয়েছে সে এমপি তম্ময়ের লোক। ইতিমধ্যে সে সোনাকুড় বাজারে থাকা দোকানঘর ভেঙ্গে ভুক্তভোগীদের উচ্ছেদ করেন। তার অত্যাচারের ভয়ে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। যে কারনে প্রশাসনের হস্তক্ষেপ ও বিচারের দাবীতে ভুক্তভোগীসহ ২ শতাধিক গ্রামবাসী ও নারী পুরুষ অংশগ্রহণ করেন।

এ বিষয়ে কামাল শেখের মুৃঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার পুরো নাম এ্যাডভোকেট মো. কামাল হোসেন। আমার বৈধ জমি রক্ষা করতে গেলে গত ১৫ নভেম্বর শুক্রবার তারা আমাকে হত্যার চেষ্টা করে। আমাকে গুরুতর আহত করে। আমি খুমেক হাসপাতালে ভর্তি। যেসব অভিযোগ করে মানববন্ধন করেছে তা আদৌ সত্য নয় বলে তিনি দাবী করে বলেন আওয়ামীলীগের লোকজন আত্মীয় হলে তারা কি আমার বাড়ীতে আসতে পারবেন না?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews