বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত। গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ।
Title :

সিলেটে সীমান্তে মাদক ও ঔষধসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ !

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটে প্রতিদিনই ঢুকছে ভারতীয় পণ্য। চোরাকারবারিরা সব সীমান্ত এলাকা দিয়ে একের পর এক ভারতীয় পণ্য আনলেও কিছুটা চালান বিজিবির হাতে আটক হচ্ছে
তারপরও কিছুতেই থেমে নেই চোরাকারবার।

তবে চোরাকারবারিরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।
কিন্তু অভিযান থেমে নেই বিজিবির। সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ঔষুধ সামগ্রীসহ ৩৮ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত তিন দিনে এসব অভিযান চালানো হয়।

শনিবার দুপুরে বিজিবি ১৯ ব্যাটালিয়ন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লোভাছড়া ও সোনারখেওর বিওপি’র পৃথক আভিযানিক দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার,
ঔষুধ ৬৩ হাজার ৩১৫ পিস, চিনি ৩ হাজার ৬৫০ কেজি,
ভারতীয় জুতা ২৯ জোরা,ভারতীয় থ্রি-পিস ১০টি জব্দ করে। জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৮৪ হাজার ৪৫০ টাকা।

এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার (২৮ ও ২৯ নভেম্বর) দুই দিনে  জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপি’র পৃথক আভিযানিক দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩১২ কেজি ভারতীয় চা পাতা, ২ হাজার ১০০ কেজি চিনি, ২৯ হাজার পিস সুপারি, ২১৯ বোতল ভারতীয় মদ, ৭০ কেজি ভারতীয় পোস্তদানা এবং ভারতীয় ৪টি গরু জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৬১ হাজার ৫০০  টাকা।

তিনদিনের অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা বলে জানায় বিজিবি।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবি পিএসসি, দৈনিক খবরের কন্ঠ কে বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews