বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

শ্রমিক কল্যান ফেডারেশন লালমনিরহাটে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

শ্রমিক কল্যান ফেডারেশন লালমনিরহাটে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিজানুর রহমান মিলন
বিশেষ প্রতিনিধি।।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) জেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলা শাখার সভাপতি রেনায়েল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক গোলাম রব্বানী।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের লালমনিরহাট জেলার প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল হোসেন বাদল, সহ অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, এ্যাডভোকেট আবদুল বাতেন, এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, হাফেজ শাহ আলম, আলাউল ইসলাম ফাতেমী পাভেল এবং অন্যান্য নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান আল্লাহ ইসলামের মধ্যে শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ নীতি দিয়েছেন। তবে আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শ্রমিকদের ঘাড়ে চড়ে ক্ষমতায় যায় অথচ শ্রমিকদের কোনো উন্নয়ন হয়না। আমাদের সমাজে শ্রমিকরা আমাদের জন্য ঘরবাড়ি নির্মাণ করে, কিন্তু নিজেরাই সেই ঘর নির্মাণের সুযোগ পান না। শ্রমিকদের জন্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। কারণ সৎ নেতৃত্ব ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

সম্মেলনে নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার, দায়িত্ব এবং সমাজের উন্নয়নে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সম্মেলনে শ্রমিকদের জন্য একটি সুন্দর, ন্যায্য এবং সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews