শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। লালমাইয়ে  বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরের খুনি শাকিলের সুরির আঘাতে পিতা বাসেদ খুন। গোপালগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের – ৫২৫২ তম আবির্ভাব দিবস পালিত। কোটালীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার। কোম্পানীগঞ্জে ১৬০ যুবকের ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ প্রশিক্ষণ। গোপালগঞ্জে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু। চুনারুঘাটে অবৈধ ৭ করাতকল সিলগালা।
Title :

রামপালে বিএনপি কর্মীদের উপর আওয়ামীলীগ নেতার গুলি বর্ষণ!

  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল বাগেরহাট সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালে প্রভাববিস্তারকে কেন্দ্র করে সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান ও আঃলীগ নেতা আবু সাইদ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর গুলি বর্ষণের ঘটনায় রামপাল থানায় ২১ জনকে আসামি করে আরও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ৭, ধারা ১৪৩,১৪৭, ১৪৮, ৫০৬, ১১৪,৩৪ ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ (চ)। মামলাটি করেন, বাঁশতলী গ্রামের মৃত আ.ওয়াদুদের ছেলে এসকে আল মামুন। এ ঘটনায় রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। ওই সময় ঘটনাস্থল থেকে ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও ১ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রামপাল উপজেলার বাঁশতলী গ্রামের মৃত শেখ আনোয়ার হোসেনের ছেলে রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আঃলীগের সদস্য শেখ মো. আবু সাইদ গত ৫ আগষ্টের পরেও এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। সে নিজের অবস্থান জানান দিতে এলাকায় আগ্নেয়অস্ত্র নিয়ে মোহড়া দিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর প্রভাব বিস্তার করছিল।
ঘটনার দিন গত ১৫ জানুয়ারি উপজেলার কালিগঞ্জ বাজারে এজাহার নামীয় ২১ জনসহ অজ্ঞাত আসামীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে মোহড়া দিয়ে ভয়-ভীতি প্রদান করে। এরপরে পূর্ব পরিকল্পিতভাবে গত ইং ১৭ জানুয়ারি সন্ধা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত কালিগঞ্জ বাজারের সোনালী অটো রাইস মিলের সামনে আগ্নেয়অস্ত্র, রাম দা, লোহার রড ও হাতুড়ী নিয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের উপর হামলা করে। এ সময় প্রধান আসামি শেখ আবু সাইদের হুকুমে অন্যান্য আসামিরা হামলা চালায়। বিএনপি জামায়াতের লোকজন প্রতিহত করার চেষ্টা করলে আবু সাইদের কাছে থাকা পিস্তল, ২ নং আসামি ও বাঁশতলী ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আলী ও ৬ নং আসামী  কাছে থাকা সর্টগান দিয়ে উপুর্যপুরি গুলি ছোড়ে। ঘটনার বেগতিক দেখে জনতা পিছু হটে। এ সময় তারা পুলিশ ও সেনা সদস্যের খবর দিলে দ্রুত তারা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। পুলিশ তাৎক্ষণিকভাবে সোনালী অটো রাইস মিলে অভিযান চালিয়ে এসআই জাহাঙ্গীর  সর্টগানের ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড তাজা পিস্তলের গুলি জব্দ করে। এ সময় আবু সাইদের ছেলে শেখ মাতলুব হোসাইন ও একই এলাকার কথিত সাংবাদিক ইকরামুল হক রাজিব কে আটক করে। ওই সময় কৌশলে প্রধান আসামি আবু সাইদসহ তার সহযোগীরা পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি মামলা দায়ের ও আসামি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আটক ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews