মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

রামপালে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত!

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

হারুন শেখ রামপাল( বাগেরহাট) সংবাদদাতা।।

বাগেরহাটের রামপালে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এবং বিএনপির কমিটি ভোটের মাধ্যমে গঠন করার দাবীতে জনসমাবেশ করেছে উপজেলা বিএনপি। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকাল ৪ টায় রামপাল উপজেলার ফয়লাহাট মসজিদ চত্তরে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এ সময় বিএনপির উপজেলা যুগ্ম আহবায়ক আলী আকবর সম্রাট, যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম বলেন, রামপাল মোংলায় সন্ত্রাসীদের জানপদে পরিণত করেছিল আওয়ামীলীগের সাবেক মেয়র খালেক তালুকদার ও তার সহধর্মিণী হাবিবুন নাহার। ছাত্র জনতার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছে। সন্ত্রাসের জানপদ আর কোন দিন তৈরী করতে দেয়া হবে না।
তারেক রহমানের ঘোষিত ৩২ দফার রাষ্ট্র মেরামতের দায়িত্ব পালন করতে হবে। তৃণমূল থেকে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। রামপালে ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যয়ে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করতে হবে। কোন আওয়ামীলীগের লোকজন নিয়ে কমিটি করতে দেয়া হবে না। আগামী জাতীয় নির্বাচনের জন্যে সকলকে প্রস্তুতি নিতে হবে। কোন অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। জনসমাবেশ উপজেলার ১০ টি ইউনিয়নের বিপুল সংখ্যা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews