1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুর সিমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টায় ৩ যুবক আটক গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওয়াশ সচেতনতা কর্মসূচি ও ছাতা বিতরণ। ঘোড়াঘাটে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা: স্থানীয়দের হাতে আটক ৩। গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৬০ ঘোড়াঘাটে আমের মৌ মৌ গন্ধ: জমজমাট বেচাকেনায় বিক্রেতার মুখে হাসি। নবীগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত।

গাংনীতে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে আ:লীগ-বিএনপি সংঘর্ষে আহত-২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে
  •  

    মোস্তাফিজুর রহমান ও ইমন হোসেনঃ
    মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা গ্রামে আজ রাত আনুমানিক ৯ ঘটিকার সময় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি’র দুই গ্রুপের কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত লোকজন বিএনপি সমর্থিত লোকজনের উপর আক্রমণ করে।
    এ সময় ফিরোজ (৩৫) পিতা আব্দুর রহিম এবং আব্দুর রহিম (৬৫) পিতা মৃত আব্দুর রশিদ মন্ডল গুরুতর আহত হন। হামলাকারীরা হলেন একই গ্রামের ১ হাফিজুল, ২ রবিউল, ৩ রফিক, ৪ রাজ্জাক, ৫ লিখন পিতা শামসুল, ৬ লিখন, পিতা সানোয়ার, ৭ আইর পিতা শহির বক্স এবং ৮ সাজেদুল পিতা আক্কেল।
    প্রত্যক্ষদর্শীরা জানান আওয়ামী লীগ সমর্থিত ৮-১০ জন রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র নিয়ে বিএনপি সমর্থিত লোকজনের উপর আক্রমণ করে। এসময় বিএনপি সমর্থিত দুজনের মাথায় চাইনিজ কুড়াল ও রামদা দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে। আহত দুইজনকে স্থানীয় গ্রামবাসী উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসারা আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
    সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আইন-শৃঙ্খলা ও পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট