মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

সিলেটে ট্রেনের ধাক্কায় বিয়ের প্রাইভেট কার ছিটকে পড়ল ফসলি ক্ষেতে!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা||

সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন সংলগ্ন শাহ মালুম (র.) মাজাররের পাশে রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় বিয়ের অনুষ্ঠানের প্রাইভেট কার ছিটকে ধানক্ষেতে পড়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনের ধাক্কায় কারটি দুমড়ে-মুচড়ে ধানক্ষেতে গিয়ে পড়ে। কারটিতে চালক ছাড়া কোনো যাত্রী ছিলেন না। কারচালক হোসেন আহমদ একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনটি ওই এলাকা পার হওয়ার কয়েক মিনিট আগে প্রাইভেট কার রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। প্রাইভেট কার রেললাইনে উঠার পর স্টার্ট বন্ধ হয়ে যায়। চালক বারবার চেষ্টা করছিলেন স্টার্ট দেওয়ার। কিন্তু পারছিলেন না। এ সময় ট্রেনটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। আহত চালককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিলেট জিআরপি থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। দুর্ঘটনায় প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক গুরুতর আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews