শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। লালমাইয়ে  বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরের খুনি শাকিলের সুরির আঘাতে পিতা বাসেদ খুন। গোপালগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের – ৫২৫২ তম আবির্ভাব দিবস পালিত। কোটালীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার। কোম্পানীগঞ্জে ১৬০ যুবকের ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ প্রশিক্ষণ। গোপালগঞ্জে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু। চুনারুঘাটে অবৈধ ৭ করাতকল সিলগালা।
Title :

মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত! 

  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাব্বি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। ছুরিকাঘাতে রাব্বির ফুসফুস বের হয়ে গিয়েছিল।

রোববার রাত ৮টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে রাত ১১টার দিকে মারা যান রাব্বি।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাব্বি পৌরশহরের টেংগাপাড়া এলাকার আনিছ মিয়ার ছেলে। আনিছ মিয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী। রাব্বি তার বাবার সাথে মাছের ব্যবসা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সময় রাব্বি মৎস্য আড়তে মাছ বিক্রি করছিল। রাত ৮টার দিকে রেলস্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে ছুরিকাঘাতের পর প্রাণ বাঁচাতে পুকুরে লাফিয়ে পড়ে রাব্বি। চিৎকার শুনে আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাব্বিকে মমেক হাসাপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। রাত ১১টার দিকে মমেক হাসাপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews