মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
Title :

আজমিরীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে ২পক্ষের সংঘর্ষে ১ জন নিহত! 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মোঃ সাইফুর রহমান, বিশেষ প্রতিনিধি
আজমিরীগঞ্জ,

হবিগঞ্জ: জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মদরিছ মিয়া তালুকদার (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও ৪-৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ ৬ মার্চ ২০২৫, বিকেল আনুমানিক ৪:৪৫ মিনিটে আজমিরীগঞ্জ থানার অন্তর্গত পশ্চিমভাগ কদমতারা এলাকায় ঘটনাটি ঘটে। হারুন মিয়া নামের একজন ব্যক্তি ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটছিলেন এবং সেটি পার করার সময় তৌফিক মিয়ার পুকুরপাড় ক্ষতিগ্রস্ত হয়। তৌফিক মিয়ার পরিবারের সদস্যরা এতে আপত্তি জানালে হারুন মিয়ার সঙ্গে তাদের বাগবিতণ্ডা শুরু হয়।

এই সময় তৌফিক মিয়ার চাচাতো ভাই মদরিছ মিয়া তালুকদার উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। তবে, তখনই আসামী কাঁচাব মিয়া রাগান্বিত হয়ে হাতে থাকা ফিকল (দেশীয় অস্ত্র) দিয়ে মদরিছ মিয়াকে আঘাত করেন। ফিকলটি মাথা ভেদ করে ভেতরে ঢুকে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।

আত্মীয়-স্বজনরা দ্রুত মদরিছ মিয়াকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের আরও ৪-৫ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। তবে, ঘটনার পরপরই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাঈদুল হাছান জানিয়েছে,
জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews