মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

গোপালগঞ্জে ধর্ষন ও নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের মশাল মিছিল

  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

দেশব্যাপী নারী ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা।

রবিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লিপুস ক্যান্টিনের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মো. জসিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ওমর শরীফ, ছাত্র ইউনিয়ন নেতা সুবর্না ধর বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, দেশব্যাপী শুধু ধর্ষণ নয় আইনশৃংখলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। এর আগেও ধর্ষনের ঘটনা ঘটলেও বিচারহীনতার অভাবে আসামীরা পার পেয়ে গেছে। যার কারনে একের পর এক এধরনের ঘটনা বেড়েই চলছে। অথচ নারীদের পোশাকের উপর দোষারোপ করা হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচী পালন করা হইবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews