1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আয়াছ উদ্দিন আবির। গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। 

মনোহরদীতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অভিযান অব্যাহত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার(৮ মার্চ) বিকালে উপজেলার খিদিরপুর বাজারে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ,প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ,কাঁচা বাজার,মাছ বাজার, ইফতারির দোকান ও মুদির দোকানে নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মো.সজিব মিয়া ও মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল জাব্বার এর নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান অনুষ্ঠিত হয়। উক্ত অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন স্যানেটারী ইন্সপেক্টর মো.শাহনেওয়াজ।

বাজার মনিটরিংয়ে জানা যায়,উক্ত বাজারে ব্যবসায়ীরা আলু কেজি প্রতি ২০ টাকা,বেগুন কেজি ২০ টাকা, সিম কেজি ৩০ টাকা, কাঁচা মরিচ কেজি ৩০ টাকা, ডিম হালি ৪০ টাকা,খোলা সয়াবিন কেজি ১৭৫-১৮০ টাকা, রুই মাছ কেজি ৪০০-৫০০ টাকা, ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকায় বিক্রি করছে।

এ মনিটরিংয়ে বাজারের  দোকানদারদেরকে ইফতার সামগ্রী যেন পলিথিন দিয়ে ঢেকে বিক্রি করে ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বিক্রয় মূল্য চার্ট প্রদর্শন করে সে বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

এ অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক,মনোহরদী থানার পুলিশ ফোর্স,খিদিরপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক,উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক-সহ বাজার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট