বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটের সাতছড়িতে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত। গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ।
Title :

পানছড়িতে সেনাবাহিনী পক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, খাদ্য সামগ্রী বিতরণ!

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

মোঃহেলাল উদ্দিন পানছড়ি খাগড়াছড়ি প্রতিনিধিঃবাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে পিছিয়ে পড়া পাহাড়ি-বাঙালী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, যোগাযোগ ও চিকিৎসা সহ নানাবিধ মানবিক সহায়তা সেবা প্রদান করে আসছে।

তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি সদর জোনের(৩০ বীর)তত্বাবধানে পানছড়ি সাবজোন কর্তৃক দরিদ্র, অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার(১০ মার্চ)সকাল ১০টায় পানছড়ি সাবজোনের আওতায়ধীন উল্টাছড়ি ইউপির দুর্গম এলাকা আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পেইন এ আশেপাশের ৭টি এলাকার অসুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।এসময় প্রায় ৭ শতাধিক মানুষের মাঝে চিকিৎসা সেবা দেয়া হয়।চিকিৎসা সেবা প্রদান করেন ক্যাপ্টেন রিদওয়ান আহমেদ ও ক্যাপ্টেন লাবনী জামান এবং পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা।

এদিকে একই দিনে একই ইউপির দুর্গম এলাকা মুসলিমনগর, ওমরপুর,আলীনগর,রসূলপুর ও জিয়ানগর এলাকার দরিদ্র ও অসহায় ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন পানছড়ি সাবজোন কমান্ডার মেজর মো.রিফাত হোসাইন।

দরিদ্রতম দুর্গম এই এলাকায় পৌঁছায়নি বিদ্যুৎ।পায় না সরকারের সকল সুযোগ সুবিধা। আজ সেনাবাহিনীর এমন মহতী উদ্যোগে খুশি পুরো ইউনিয়ন। তাইতো কেউ বা মাথায় হাত বুলিয়ে,কেউ বা মনে প্রাণে দোআ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য।তাদের দাবী সরকার সহ সেনাবাহিনী সবসময়ই দুর্গম এই এলাকাগুলির খোঁজ খবর নিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews