সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক। হবিগঞ্জে পিডিবি অফিস সহায়কের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ।
Title :

হবিগঞ্জে বানিয়াচংয়ে শিশুকে ধর্ষণের দায়ে আটক ২ কিশোর!

  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

মীর দুলাল বিশেষ প্রতিবেদক!

হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত অভিযোগে ২ কিশোরকে আটক করেছে পুলিশ।

এ দিকে মেয়ের এমন সংবাদ শুনে অসুস্থ বাবা মারা গেছেন।

সোমবার (১০ মার্চ২৫)ইং বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের (বানিয়াচং সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

স্থানীয় সুত্রে জানা যায়, ভুক্তভোগী মেয়েটিকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পাঠানো হয় জেলা সদর আধুনিক হাসপাতালে।

এ ঘটনায় আটককৃতরা হলেন- বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রা পাশা বনমথুরা গ্রামের সাজমান মিয়ার ছেলে নোফায়েল মিয়া (১৭) ও একই এলাকার ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়া (১৫)।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, রবিবার বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রা পাশা বনমথুরা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মেয়েটির নানি সোমবার বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি বলেন, গত ৯ মার্চ বিকেলে শিশুটি দক্ষিণ যাত্রাপাশায় তার বাড়িতে খেলাধুলা করছিল।

এক পর্যায়ে তাকে ১০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশের মুক্তা গাছের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।

এ সময় ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটেরা পালিয়ে যায়।

পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মেয়েটি বর্তমানে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় রাতেই অভিযোগ দায়ের করা হলে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ২ কিশোরকে আটক করা হয়।

শিশু ধর্ষণের ঘটনায় আটক দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ দিকে ভিকটিমের বাবা, (৫০) বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।

রবিবার বিকেলে তার মেয়ের এই ঘটনা শোনার পর থেকে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।

সোমবার বেলা ১১টায় তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews