মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

সিলেটে ভারতীয় গরুর মাংস ও চিনি আটক 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

এ কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:
দৈনিক খবরের কন্ঠ পত্রিকা|

সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় সেনাবাহিনীর পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ফ্রোজেন গরুর মাংস ও চিনি আটক করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।

মঙ্গলবার সকাল ১০ টায় জৈন্তাপুর উপজেলা হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের ইনফেনট্রি রেজিমেন্ট ২৭বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ- বিন মাহফুজ- সাইফ এর নেতৃত্বে সেনা টহলটিম গোয়াইনঘাট উপজেলার রাধানগর এলাকার অভিযান চালিয়ে ৪৫ কার্টুন ফ্রোজেন গরুর মাংস উদ্ধার করে।

পরে সেনা টহলটিম জৈন্তাপুর উপজেলার হরিপুর বালিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। সেনাক্যাম্প সূত্রে জানা যায় আটককৃত ভারতীয় গরুর মাংস সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র নিকট ও ৭০ বস্তা ভারতীয় চিনি জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান উক্ত ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews