বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

দিরাইয়ে খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

জিলানী দিরাই উপজেলা প্রতিনিধি!

বাংলাদেশ খেলাফত মজলিস, ছাত্র মজলিস, ও যুব মজলিসের উদ্যোগে আয়োজিত কার্যালয় উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান (৭ এপ্রিল ২৫ ইং ) মাওলানা শরিফ উদ্দিন সাহেবের সভাপতিত্বে ও মাওলানা মুস্তাফিজুর রহমান রাজুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা সাবেক এমপি এড: মাওলানা শাহিনুর পাশা চৌধুরী তিনি বলেন, খেলাফত রাষ্ট্র কায়েমের লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমরা অনেক শাসন দেখেছি, কিন্তু কোন শাসনে মানুষের শান্তি আসেনি, মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। তাই আগামীতে সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমিরে মজলিস কাজ করে যাচ্ছেন। আগামী নির্বাচনে সব ইসলামি দলগুলো ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। ইসলামী হুকুমাত ছাড়া দেশে কখনো শান্তি আসবে না। তাই খেলাফত মজলিসের প্রতিটি কর্মীকে গ্রামে-গঞ্জে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা নুরুদ্দীন আহমদ বলেন আমার সোনার বাংলা, ডিজিটাল বাংলার শাসন দেখেছি কিন্তু কোন শাসনেই শান্তি আসেনি। তাই আগামী নির্বাচনে ইসলামী দল গুলো ঐক্যবদ্ধ হলে ইনশাল্লাহ দেশে শান্তি ফিরে আসবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওয়ারিস উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জেলা নির্বাহী সদস্য মাওলানা সিরাজুল হক, দিরাই উপজেলা সহ সভাপতি, এ বি এম নুমান, সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা সাধারণ সম্পাদক, মাওলানা আমিরুল হক, দিরাই পৌর সহ-সভাপতি হাফিজ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইয়াহইয়া বিন হাবিব, মজলিস নেতা মাওলানা ফখরুল ইসলাম, যুব মজলিস উপজেলা আহবায়ক মাওলানা আব্দুস সালাম, মাওলানা আবু বকর মিসবাহ, মাওলানা শিহাব উদ্দিন, মহিবুর রহমান, রেজাউল করিম, মুকাররাম হোসাইন, রিপন আহমদ, হাফিজ মুফাসসির আহমদ, হুমায়ুন কবির, বাংলাদেশ খেলাফত ছাত্র মসজিদ সভাপতি হাফিজ আফফান আহমদ, সাধারণ সম্পাদক শেখ মারুফ হাসান, সদস্য আবিদুর রহমান, জাকারিয়া রেজওয়ান, হাফিজ আকমল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews