মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার! 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দীন || সিলেট জেলা বিশেষ প্রতিনিধি || দৈনিক খবরের কন্ঠ পত্রিকা ||

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৯ টার সময় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া লামাপাড়া এলাকায় এঅভিযান পরিচালিত হয়।

এঅভিযান পরিচালনার নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার এবং এসআই(নিঃ) আসিব ইকবাল,এসআই(নিঃ) নাজমুল হক মামুন ও এএসআই উজ্জ্বল চক্রবর্তী।। অভিযানে ১১ হাজার ৬০০ শত পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ৮ রিল ইয়াবা খাওয়ার ফয়েল পেপার এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

অভিযানে আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আরজ আলী’র ছেলে রহমত আলী (৫০) ও একই গ্রামের মৃত সৈয়দ আলী’র ছেলে ইসাক আলী (৪৫)। ইসাক আলী মূলত শীলাকুড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews