বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

গোয়াইনঘাটের নদী অবরোধ কর্মসূচির ঘোষণা দিলেন-আজমল হোসেন!

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

কে আজাদ || সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তিতারাই হাজি কালা মিয়ার ঘাট থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধ এবং জাফলং, বাংলা বাজার, বালির হাওর, বুদির গাও ইসিএ (ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া) থেকে ডেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪-০৬-২০২৫) বিকেলে গোয়াইনঘাট উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমনের পরিচালনায় আয়োজিত এ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী সরকার পতনের পর থেকে বিভিন্ন এলাকায় সিন্ডিকেট গঠন করে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। পাশাপাশি একটি চক্র চাঁদাবাজির মাধ্যমে ফায়দা লুটছে। এতে বালু ও পাথর উত্তোলনের ফলে নদী ভাঙ্গন তীব্র হচ্ছে, নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং পরিবেশ ধ্বংস হচ্ছে।

বক্তারা আরও বলেন, নদী ও পরিবেশ রক্ষার জন্য তাদের সংগঠন নিরলসভাবে কাজ করছে। তারা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। গোয়াইনঘাটকে ধ্বংস করার জন্য ইসিএ এলাকায় নৌপরিবহন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই নৌযান দিয়ে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদেশ অমান্য করে এবং বিএনপির সিনিয়র নেতাদের নাম ব্যবহার করে এই অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

সমাবেশে বক্তারা প্রশাসনের প্রতি কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা প্রশাসনকে মেনে চলি বলেই তাদের কাছে অভিযোগ দিয়েছি। কিন্তু আপনারা যদি টাকা খেয়ে গোয়াইনঘাটকে ধ্বংসের মুখে ঠেলে দেন, তবে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের কর্মীরা চুপ করে থাকবে না। এবার প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলা হবে।”

এদিকে, পরিবেশ উপদেষ্টা গোয়াইনঘাট সফরকালে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে তার কাছে লিখিত অভিযোগ পেশ করা হয়। বক্তারা বলেন, “যারা ইজারা বিহীনভাবে ইসিএ সংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন করে এই পর্যটন অঞ্চল ধ্বংস করছে, তারা যে দলেরই হোক না কেন, আমরা তাদের ভয় পাই না।” তারা আরও অভিযোগ করেন, চাঁদাবাজ আজির পরিবেশ উপদেষ্টাকে আক্রমণের চেষ্টা করেছে এবং তার গাড়ি অবরোধ করে ভুয়া স্লোগান দিয়েছে। এই সিন্ডিকেটর নেতৃত্ব দিচ্ছেন গোয়াইনঘাট উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদ খান, সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সভাপতি আজির প্রমুখ।

এছাড়া, বালু উত্তোলন করতে গিয়ে পাভেল নামে এক ছাত্রদল কর্মী নিহত হওয়ার ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে বক্তারা দাবি করেন। তারা বলেন, “আবু সাঈদ মুগ্ধরা প্রশাসনকে চাঁদাবাজদের গোলামি করার জন্য জীবন দেয়নি। যারা পরিবেশ উপদেষ্টাকে অপমান করার চেষ্টা করেছে, তাদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে।”

বক্তারা ঘোষণা দেন, আগামীকাল থেকে গোয়াইনঘাটের সচেতন জনতার সাথে নিয়ে বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষের অনুমোদনবিহীন কোনো নৌকাকে গোয়াইনঘাট বড় ব্রিজের উপর উঠতে দেওয়া হবে না। তারা সতর্ক করে দিয়ে বলেন, “এই আন্দোলনে যদি কোনো সাধারণ মানুষ আহত হয়, তাহলে তার দায় প্রশাসনকে নিতে হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আজমল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মুন্না ও সিহাব উদ্দীন সিহাব, যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমনসহ গোয়াইনঘাটের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews