বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত!

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

মো রাজু আহমেদ (রাজশাহী) জেলা প্রতিনিধি :

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি নগরীর সাগরপাড়া বটতলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।

পথসভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব বিশ্বনাথ সরকার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: আব্দুস সাত্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আরিফিন কনক-সহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন,
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের এই দিনে দলের অন্যতম এ অঙ্গসংগঠন টি প্রতিষ্ঠা করেন। হাসিনা পতনের আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক ভূমিকা ছিলো। তাদের নেতৃত্ব ও আত্মত্যাগে নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তিনি বলেন, এই সংগঠনটি দুর্যোগ মোকাবেলা ছাড়াও রাজপথে লড়াই করে স্বৈরাচার হাসিনার পতনে অসামান্য অবদান রাখতে সক্ষম হয়েছে। আমাদের আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews