শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। লালমাইয়ে  বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরের খুনি শাকিলের সুরির আঘাতে পিতা বাসেদ খুন। গোপালগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের – ৫২৫২ তম আবির্ভাব দিবস পালিত। কোটালীপাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় সমীবাদ গ্রামে সাব্বির আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেফতার। কোম্পানীগঞ্জে ১৬০ যুবকের ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ প্রশিক্ষণ। গোপালগঞ্জে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু। চুনারুঘাটে অবৈধ ৭ করাতকল সিলগালা।
Title :

অতিদ্রুত মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার দাবি!

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ইলিয়াস আহমদ বলেছেন-নারায়ণগঞ্জ হলো প্র্যাচ্যের ডান্ডিখ্যাত এবং ৬৪ জেলার মধ্যে রাজধানী ঢাকার সবচেয়ে নিকটবর্তী একটি শহর। এই নারায়ণগঞ্জ যেমনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমৃদ্ধ, তেমনি শিল্প কারাখানার দিক দিয়েও এটি সমৃদ্ধ। ব্যবসা বাণিজ্য এবং শিল্প প্রতিষ্ঠানের কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে অনেক লোক এসে বসবাস করছেন শ্রমিক হিসেবে, ব্যবসায়ী হিসেবে। সর্বদিক দিয়ে গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জের গুরুত্ব বিবেচনা করে এমআরটি-টু অর্থাৎ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরী।

৭ সেপ্টেম্বর-২০২৫ ইং, রবিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বেটার ওয়ার্কিং নারায়ণগঞ্জ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ইলিয়াস আহমদ আরো বলেন- আমরা অন্তর্বর্তী সরকার এবং মেট্রোরেল প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো, নারায়ণগঞ্জের গুরুত্বকে বিবেচনা করে অনতিবিলম্বে নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পের সাথে সংযুক্ত করার জন্য। এখানে কাজের উপলক্ষে বিভিন্ন জেলার লোকজন বসবাস করেন। তাদের গন্তব্যে যাওয়ার জন্য এবং কর্মস্থলে ফিরে আসার জন্য মেট্রোরেল প্রকল্পটি অত্যন্ত প্রয়োজনীয়। এটা নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের দাবি এবং প্রত্যাশা।

হাজী মোহাম্মদ নাজির খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews