বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক হাফিজুর গ্রেপ্তার। গোয়াইনঘাটে বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ। গোয়াইনঘাটে ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা! গোয়াইনঘাটে ধানের গোলায় ১,২০৫ বোতল ফেনসিডিল, নারী মাদক কারবারি গ্রেপ্তার। শায়েস্তাগঞ্জে মাদক সেবনের দায়ে দুই জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান। বাহুবলের মিরপুরে র‌্যাবের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান। কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মানিকুজ্জামানের নির্বাচনী সভা অনুষ্ঠিত. রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র ও প্রতিবাদ। রাজবাড়ীর পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
Title :

মহালছড়িতে জুম্ম ছাত্র-জনতার ডাকে হরতাল পালিত

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

উত্তম চাকমা,মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ির মহালছড়িতে জুম্ম ছাত্র জনতার ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। শনিবার সকাল থেকে হরতালের সমর্থনে স্থানীয়রা সড়কে গাছের ডাল, বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে মহালছড়ি-খাগড়াছড়ি ও মহালছড়ি-রাংগামাটি সড়কে অবরোধ সৃষ্টি করে। উপজেলার কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালের কারণে সকাল থেকে মহালছড়ি উপজেলা সদর ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দূরপাল্লার বাস ছাড়াও স্থানীয় সিএনজি, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করেনি। দোকানপাট আংশিক খোলা থাকলেও জনজীবনে হরতালের প্রভাব স্পষ্ট ছিল।

উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর ( বুধবার) খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় ৮ম শ্রেণীর এক জুম্ম শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ঘটনায় বিচারের দাবিতে  জুম্ম ছাত্র জনতার ডাকে খাগড়াছড়ি জেলায় এই হরতাল পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews