বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

শোকর-এ মওলা মনজিল এর উদ্যোগে ২৬আশ্বিন ওরশ শরীফের প্রস্তুতি 

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

এম এ আকবর বিশেষ প্রতিনিধি
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) কেবলা কাবার ৩৭ তম পবিত্র ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সংগঠনের সভাপতি মুহাম্মদ আজম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় গত ২৬ সেপ্টেম্বর, শুক্রবার, শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, বিশিষ্ট মাইজভাণ্ডারী লেখক ও গবেষক জনাব মুহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী।

পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে মোস্তফা (দঃ) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের পর মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ এহসান উল্লাহ।

আলোচনার অংশগ্রহণ করেন সংগঠনের নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক ও উপদেষ্টা সৈয়দ শফিউল আজিম সুমন।

প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, ” জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সামগ্রিকভাবে ও সার্বজনীনভাবে দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীতে সকল মানব সন্তান তথা মানবজাতি মুক্তভাবে আশ্রিত হতে পারে। গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ) মুক্তভাবে সকল জাতিকে একত্রিত করে কৃপায় ধন্য করেছেন। সকল জাতি থেকে তিনি আল্লাহর মাহাবুব তৈরি করেছেন।”

তিনি আরো বলেন, ” বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) কেবলা কাবার আসন্ন মহান বার্ষিক ওরশ শরীফ হচ্ছে বিশ্ববাসীর জন্য উন্মুক্ত রহমতের দিন। এই মহান দিনে আশেক ভক্তরা বিভিন্ন অবস্থান থেকে আসে, ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে মহান মওলার স্মরণে থেকে দয়া কামনা করে। ওরশ শরীফে আশেকদের যে মিলনমেলা হয় সেখান থেকে আমরা সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা নিতে পারি। ”

মাহফিলে সংগঠনের সর্বস্তরের কর্মকর্তা – সদস্যবৃন্দ সহ উপস্থিত ছিলেন আশেকানে মাইজভাণ্ডারী ও আশেকানে হক ভাণ্ডারী।

মিলাদ মাহফিলের পর প্রধান অতিথির দেশ ও মানবজাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

পরবর্তীতে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ রুহুল আমিন সাগরের পরিচালনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews