বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
শায়েস্তাগঞ্জের সুতাংয়ে ট্রাক,পিকআপ,সিএনজি, ত্রিমুখী সংঘর্ষে  নিহত ১,আহত ৩ দিনাজপুরের ঘোড়াঘাটে ঐতিহ্যবাহী ঋষিঘাট বারুণী গঙ্গাস্নান মেলা অনুষ্ঠিত। মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোপালগঞ্জে মাদক ,সন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।  নলডাঙ্গায় দিনমজুরদের মধ্যে টিশার্ট উপহার বিতরণ। হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা
Title :

জনগণের ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় হবে 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি।
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সিলেট ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবদুল হাকিম চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ধানের শীষ বুকে ধারন করে রেখেছেন। বিগত ১৭ টি বছর ভোট দিতে পারেনি জনগন।আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এটাই জনগণের প্রত্যাশা।সে নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ধানের শীষের বিজয় হবে এবং বিএনপি দেশ পরিচালনা করবে এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশের মানুষ পিআর সিস্টেম বোঝেনা, মানুষ চায় যার যার আসনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাবে। অথচ পিআর সিস্টেমের নামে ভোট হবে গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানি গন্জ বাসী এটি জনগণ মেনে নেবে না।’
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলা পূর্ব আলীর গাও ইউনিয়নে ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে স্হানীয় বাঘের সড়ক বাজারে বিকাল ৪ ঘটিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গনসংযোগ শেষে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২নংওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ডাঃ বদরুল আলমের পরিচালনায় উক্ত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আং রশিদ।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোশাহিদ আলী ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আং করিম কুটি, সাংগঠনিক সম্পাদক আং হাসিব, উপজেলা যুবদলের সদস্য আলমগীর হোসেন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews