বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাফলং সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ভুক্তভোগী উদ্ধার,আটক অভিযুক্ত। গোপালগঞ্জে বিএনপি’র রাজনীতি করায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর। পানছড়িতে নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা। গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত । চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত।
Title :

প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় যুবদল নেতা।

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

শামীম আহমদ,জেলা প্রতিনিধি।

গোয়াইনঘাটে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন জাহিদ খাঁন নামে এক যুবদল নেতা।

শনিবার (০৪ অক্টোবর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের সোহরাব আলী স্কুল এন্ড কলেজ মাঠে মায়ের জানাজা ও দাফনে অংশ নেন তিনি। পরে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার মাকে দাফন করা হয়।
জাহিদ খাঁন গোয়াইনঘাট উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক (সদ্য বহিস্কৃত) ও ছৈলাখেল ৮ম খন্ড এলাকার বাসিন্দা। বর্তমান সরকারের দুই উপদেষ্টার গাড়ি বহর আটকে বিক্ষোভ মামলায় কারাগারে আছেন এ যুবদল নেতা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১ টার দিকে জাহিদ খাঁনের মা রাবেয়া খানম বার্ধক্যজনিত কারণে (৭৭) বছর বয়সে নিজ বাড়িতে মারা যান। মায়ের খবরে ভেঙে পড়েন তিনি। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজা এবং দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের সদস্যদের মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করলে জেলা প্রশাসন তাঁকে সাড়ে ৫ ঘণ্টার জন্য মুক্তি দেয়। প্যারালে মুক্তির পর শনিবার পুলিশের একটি প্রিজন ভ্যানে করে তাঁকে গ্রামের বাড়িতে জানাজা ও দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।
এ সময় জাহিদ খাঁনের চারপাশ থেকে তাকে ঘিরে রেখেছিল পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, যুবদল নেতা জাহিদ খাঁন তার মায়ের জানাজায় অংশ নিতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ পাহারায় তাকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন দুই উপদেষ্টা জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে বল্লাঘাট এলাকায় স্থানীয় ব্যবসায়ী, শ্রমিকসহ কয়েক শ মানুষ পাথর কোয়ারির ইজারা দেওয়ার দাবিতে গাড়িবহর আটকে বিক্ষোভ করার মামলায় সিলেট জেলা কারাগারে আছেন জাহিদ খাঁন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews