বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাফলং সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ভুক্তভোগী উদ্ধার,আটক অভিযুক্ত। গোপালগঞ্জে বিএনপি’র রাজনীতি করায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর। পানছড়িতে নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা। গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত । চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত।
Title :

মোহনগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘঠনার মামলায় যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম
মোহনগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে পূজামণ্ডপে হামলার ঘটনায় আরিফ চৌধুরী অন্তর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাত ১১টার দিকে পৌরশহরের উত্তর দৌলতপুরের ব্যাংকার্স মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার অন্তর উপজেলার বাহাম গ্রামের রেহেন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে দুর্গাপূজায় মোহনগঞ্জ উপজেলার খুরশিমূল গ্রামে একটি মণ্ডপে যায় অন্তরসহ ১৫-১৬ যুবক। তারা সেখানে গিয়ে সাউন্ডবক্সে গান বাজাতে বলে। গানের সাথে ওই যুবকেরা নাচানাচি করে। বেশি রাত হওয়াশলয় সাউন্ডবক্স বন্ধ করতে গেলে পূজার আয়োজকদের ওপর হামলা চালায় যুবকেরা। এসময় অন্তত ৮ জনকে জখম করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পরদিন বিকালে আহত অমিত চন্দ্র দাস থানায় মামলা করেন। এতে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯-১০ জনকে আসামি করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন,ওই রাতে ঘটনাস্থল থেকে একটি নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। পাশাপাশি পূজামণ্ডপে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ দেখে অন্তরকে সনাক্ত করা হয়। পরে শনিবার রাতে পৌরশহর থেকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews