শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

ঢাকা–নোয়াখালী অনুমোদিত আন্তঃনগর সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবি।

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদুল ইসলাম
ঢাকা প্রতিনিধি
আজ ঢাকা নোয়াখালী রুটে বরাদ্দকৃত সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন এর দাবীতে জাতীয় প্রেস ক্লাবে একটি মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। সে খানে বক্তারা
নোয়াখালী মেইল ট্রেন নিয়মিত চালুর আহ্বান, চট্টগ্রাম–নোয়াখালী ট্রেন উপসাগর এক্সপ্রেস পুনরায় চালু এবং সোনাপুর–চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন নির্মাণসহ চট্টগ্রাম–নোয়াখালী কর্ড লাইন বাস্তবায়নের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী যোগাযোগ উন্নয়ন ফোরাম ও রেল উন্নয়ন ফোরাম।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বৃহত্তর রেল উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, এবং সঞ্চালনা করেন যোগাযোগ উন্নয়ন ফোরামের সভাপতি একে এম মহিউদ্দিন।সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুল কাইয়ুম, রোম কর্পোরেশন চেয়ারম্যান ও যোগাযোগ উন্নয়ন ফোরামের উপদেষ্টা হারুনুর রশিদ, সোনাইমুড়ী ফোরামের সভাপতি হিফজুর রহমান, সেনবাগ ফোরামের সভাপতি মোহাম্মদ উল্যাহ হারুন, কবিরহাটের মাহবুবুর রহমান এবং যোগাযোগ উন্নয়ন ফোরামের সহসভাপতি কেফায়েত উল্যাহ।

এছাড়া উপস্থিত ছিলেন রেল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিআরইএলএল-এর সহকারী সেক্রেটারি ওমর ফারুক, এবং নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।সমাবেশ শেষে প্রতিনিধি দল রেল ভবনে রেলপথ উপদেষ্টা, রেলপথ সচিব ও রেলওয়ের মহাপরিচালকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন, যেখানে উল্লিখিত দাবিগুলোর যুক্তিসংগত কারণ ও বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়।

#বাংলাদেশ #রেলওয়ে #ট্রেন #দাবি #নোয়াখালী #মানববন্ধন #স্মারকলিপি #প্রেসক্লাব #রেলভবন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews