শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

গোদাগাড়ীর তিরোভাব তিথি মহাউৎসবে ভক্তরা উজ্জীবিত। 

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

মো রাজু আহমেদ (রাজশাহী)জেলা প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহাউৎসব উপলক্ষে প্রেমতলী গোরাঙ্গ বাড়ীর তীর্থস্থানে ভক্তদের সহযোগিতা দিয়েছেন রাজশাহী-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।শনিবার (১১ অক্টোবর) বিকেলে তিনি তীর্থস্থানের পাশে নিজ বাড়ির সামনে উৎসবে আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় ভক্তদের প্রতি নিজের শ্রদ্ধা ও সমর্থন ব্যক্ত করেন। এ সময় তিনি নিজ উদ্যোগে ভক্তদের জন্য বিনামূল্যে খাদ্য, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। এ সময় তিনি নিজ হাতে ভক্তদের হাতে খাবার,স্যালাইন ও পানি তুলে দেন। পরে তিনি আয়োজকদের আর্থিক সহযোগিতা করেন। এবং আয়োজকদের হাতে আর্থীক সহযোগিতা তুলে দেন তার ছোট ভাই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা বোর্ডের সদস্য এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. সাইফুল ইসলাম হীরক। যেহেতু এটা সার্বজনীন উৎসব নয়। তাই তাদের একান্তই ধর্মীয় প্রার্থনার সময় অহেতুক বিঘ্ন না ঘটিয়ে তার ছোট ভাইকে পাঠিয়ে আয়োজনের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা দেন।পাশাপাশি ভক্তদের সেবা প্রদানের লক্ষ্যে তার উদ্যোগে ছিল এ্যাম্বুলেন্স সেবা,২৪ ঘণ্টা চিকিৎসা সহায়তা, ডাক্তারি পরীক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের জন্য বসার ব্যবস্থা। গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহের সুবিধার্থে আলাদা আপ্যায়ন ও বিশ্রামস্থলও প্রস্তুত করেন তিনি। এছাড়াও তার সার্বিক তত্ত্বাবধানে দলীয় নেতাকর্মীরাও ভক্তদের সেবা কার্যক্রমে অংশ নেন। মেলায় উপস্থিত বাউল শিল্পীরাও তার উদ্যোগে মুগ্ধ হয়ে গানে গানে তার প্রশংসা করেন।উৎসবে আগত ভক্তরা বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেকের এমন মানবিক আয়োজনের প্রশংসা করেন। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি উপেন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘‘তিনি সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ান। তিরোভাব তিথি মহাউৎসবের এই বিশাল আয়োজনে তিনি আমাদের পাশে আছেন। যা গর্ব করার মত। আগামী দিনে তাকেই আমরা এলাকার জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান।গোদাগাড়ী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক সুজন পাল বলেন,৪৩ বছর ধরে আমি তিরোভাব তিথি মহাউৎসবের সঙ্গে আছি। কিন্তু সুলতানুল ইসলাম তারেক সাহেবের মত আন্তরিকতায় কেউ আমাদের পাশে দাঁড়াইনি। আমরা তার জন্য প্রার্থনা করি তিনি যে জনপ্রতিনিধি হয়ে এসে আমাদের পাশে থাকে এবং খেতুরধানের উন্নয়ন করে।অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক বলেন,“সনাতন ধর্মাবলম্বীরা এ অঞ্চলের সমাজ-সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি,তাহলে তাদের ধর্মীয় নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে একজন দায়িত্বশীল প্রতিনিধি নিয়োগ দেব,যিনি সব সময় তাদের পাশে থাকবেন।প্রতি বছর গোদাগাড়ীর প্রেমতলী গোরাঙ্গ বাড়ীতে এই তিরোভাব তিথি উৎসবে দেশ-বিদেশ থেকে প্রায় ১০ থেকে ১২ লাখ ভক্তের সমাগম হয়। ধর্মীয় আবহ, ভক্তি আর আনন্দে মুখর এই মহাউৎসব আগামীকাল শেষ হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews