বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাফলং সীমান্ত দিয়ে ভারতে মানব পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে ভুক্তভোগী উদ্ধার,আটক অভিযুক্ত। গোপালগঞ্জে বিএনপি’র রাজনীতি করায় চার হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর। পানছড়িতে নির্বাহী অফিসারের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মোটরসাইকেল শোভাযাত্রা। গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত । চুনারুঘাটে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। সিলেট হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ মোহনগঞ্জে যানজট নিরসনে ছয়টি অটোরিকশা স্ট্যান্ড চালু হয়। নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন। টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ,কিশোরের বুকে ছুরিকাঘাত।
Title :

পাংশায় দলিল লেখকের মৃত্যু’তে কলম বিরতি পালন।

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল হান্নান এর সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আজ (১৫ অক্টোবর) বুধবার সকালে, পাংশা দলিল লেখক সমিতি’র উদ্দোগে দোয়া’র অনুষ্ঠান ও কলম বিরতি পালন করা হয়।

পাংশার সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, স্ট‍্যাম্প ভেন্ডার ও সহকারী দলিল লেখক সমিতি’র সভাপতি আব্দুল কুদ্দুস ভেন্ডার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নাসির মোল্লার সঞ্চালনায়, সকালে দলিল লেখকদের কর্মস্থল, পাংশা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এই দোয়া অনুষ্ঠান ও কলম বিরতি পালন করা হয়। এতে সমিতির সর্বস্তরের নেতাকর্মী ও সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সমিতির সাবেক সাধারণ সম্পাদক, স্ট‍্যাম্প ভেন্ডার ও পাংশা পৌরসভার সাবেক কমিশনার, আব্দুল আলিম মুন্সী’ পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
মরহুম আব্দুল হান্নান নিকট কারো কোনো দেনা পাওনা থাকলে তাহা আল্লাহ্’র হস্তে মাফ করে দেওয়ার অনুরোধ জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্ট‍্যাম্প ভেন্ডার সমিতি’র সদস্য সেলিম সরদার।
এর আগে মরহুমের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
পরে সভাপতি মহোদ্বয় সকলের নিকট মরহুম আব্দুল হান্নান এর রুহের মাগফিরাত কামনা করে আধা ঘন্টা কলম বিরতি ঘোষনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর ) দুপুরে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায় মাইক্রোবাস চাপায় আব্দুল হান্নান (৫৫) নিহত হন। পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের বাসিন্দা আব্দুল হান্নান পেশায় একজন দলিল লেখক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজবাড়ীর শ্রীপুর উপজেলা পরিষদ থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(অতুল সরকার ০১৭১১০৫০৯৩৭)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews