সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

শায়েস্তাগঞ্জে ৩ রেলওয়ে টিকেট কালো বাজারীকে কারাদন্ড।

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে টিকিট কালোবাজারির দায়ে র‌্যাবের হাতে আটক তিন ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে র‌্যাবের শায়েস্তাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর গ্রামের আব্দুন নূরের ছেলে সোহেল মিয়া (৩০), একই উপজেলার দাউদনগর গ্রামের সাঈদ আলীর ছেলে এনাম মিয়া (৩৪) এবং বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ মিয়ার ছেলে জলিল মিয়া (৪০)।
র‌্যাব জানায়, গোপন খবর পেয়ে বুধবার ভোরে জংশনে অভিযান চালিয়ে ট্রেনের বিপুল সংখ্যক টিকিটসহ তিনজনকে আটক করা হয়।
পরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে মোট দেড় হাজার টাকা জরিমানা করেন। দুপুরে র‌্যাব তাদের হবিগঞ্জ জেলা কারাগারে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews