বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

সেবা প্রত্যাশিদের আন্দোলনের মুখে বানিয়াচংয়ের এসিল্যান্ড বদলী।

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মীর দুলাল।।

বানিয়াচংয়ে সেবা প্রত্যাশিদের সাথে নিষ্ঠুর জমিদার সূলভ অশোভন আচরণ ও ভূমি সেবায় দূর্ভোগ কমাতে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ সমাবেশের পরদিন বানিয়াচংয়ের এসিল্যান্ড মোঃ ইসমাঈল রহমানকে আজমিরীগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন-নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই কর্মকর্তাকে আজমিরীগঞ্জ উপজেলায় এসিল্যান্ড হিসেবে বদলির আদেশ দেয়া হয়।

এর আগে গত ১৩ অক্টোবর সোমবার সকাল ১০.টায় বানিয়াচং উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে ওই কর্মকর্তার অশোভন আচরণে ক্ষুব্ধ হয়ে অপসারণ দাবিতে সর্বস্তরের জনগণের ব্যানারে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এবিষয়ে হবিগঞ্জের একাধিক স্থানীয় দৈনিক এবং জাতীয় দৈনিকে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।

উল্লেখ্য-চলতি বছরের ২৪ ফেব্রুয়ারিতে বানিয়াচংয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মোঃ ইসমাঈল রহমান। এরপর থেকেই বানিয়াচংয়ে ভূমি সেবায় চরম ভোগান্তিতে পড়েন জনসাধারণ। শুধু তাই নয়, সেবা প্রত্যাশিদের সাথে অসদাচরণ ও নিষ্ঠুর জমিদার সূলভ আচরণের দায়ে ওই কর্মকর্তা একাধিকবার স্থানীয় এবং বিভিন্ন জাতীয় দৈনিকে শিরোনাম হয়েছেন।

গত বৃহস্পতিবার বিকেলে প্রখ্যাত ইসলামি বক্তা মুফতি নাসির উদ্দিন সৌরভের সাথে তিনি অশোভন আচরণ করে মারমুখি হয়ে তেড়ে আসেন। তাছাড়া ১ নম্বর ইউনিয়ন পরিষদে প্রশাসকের দায়িত্ব পালনে এসিল্যান্ড দ্বারা জনগণের ভোগান্তি লাগব করতে এবং অবৈধ ড্রেজার মেশিন থেকে বখরা গ্রহণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছিলেন সর্বস্তরের জনতা। অপরদিকে বিক্ষোভ সমাবেশের পরদিন অভিযুক্ত এসিল্যান্ডকে বদলি করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অনেকে পোস্ট করার দৃশ্য দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews