বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ অবৈধ পাথরবাহী ট্রাক আটক

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দীন, সিলেট জেলা বিশেষ প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ টানা দুই দিন পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধভাবে উত্তোলিত পাথরবাহী একটি ট্রাক জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ৬ ও ৭ নভেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) পরিচালিত এ অভিযানে ইয়াবা, গাঁজা, মদসহ কয়েকজনকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, প্রথম অভিযানে ভোলাগঞ্জ এলাকার মৃত নুর মিয়ার ছেলে মোঃ মাসুদ (২৩) এর কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযানে ধামইরহাট, নওগাঁর আশরাফুল ইসলাম (৩৬) এর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তৃতীয় অভিযানে টুকেরগাঁওয়ের জোসনা ওরফে রাহেলা আক্তার (৫০), স্ত্রী ময়না মিয়ার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

এছাড়া ভাঙ্গারপাড় এলাকায় আন্নাজা ইসলামিক ইনস্টিটিউট মাদ্রাসার সামনে পৃথক অভিযানে শাহ আরফিন টিলা থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় তিন টন পাথরবোঝাই একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
অন্যদিকে, তেলিখাল লামা ডিস্কি বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৩৪ পিস বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একাধিক মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া অবৈধ পাথরবাহী ট্রাকের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত পাথর স্থানীয় একটি মসজিদে দান করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম বলেন,মাদক নির্মূল ও অবৈধ খনিজ সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews