শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

নবীগঞ্জে জুমার নামাজে ছু’রিকাঘাতে হত্যার মুলহোতা রোসেল মিয়া র‍্যাবের অভিযানে গ্রেফতার।

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার মুলহোতা র‍্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে।

শনিবার( ৮ নভেম্বর ) ভোর রাতে র‍্যাব ৯ সিপিসি ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এক টি দল অভিযান চালিয়ে আঘাত কে আটক করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০) জুমার নামাজ আদায় করছিলেন। নামাজের একপর্যায়ে একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) হঠাৎ ধারালো চাকু নিয়ে তার ওপর হামলা চালান।

এতে ইমরুল গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।

উপস্থিত মুসল্লিরা নামাজ থামিয়ে দ্রুত আহত ইমরুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো বনগাঁও গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা জানান, নামাজের সময় মসজিদের ভেতর এমন নৃশংস ঘটনা তারা জীবনে কখনও দেখেননি।

র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম
গ্রেফতার এর বিয়ষটি নিশ্চিত করে।
তিনি বলেন নৃশংস হত্যার ঘটনার খবর পেয়ে র‍্যাব- ৯ সিপিসি -৩ তৎপরতা শুরু করেন।
রাতের মধ্যে ই আঘাত কে আটক করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews